ঢাকায় ইনচার্জ ছাড়া দায়িত্বরত অন্য পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার না করার নির্দেশ

ঢাকায় ইনচার্জ ছাড়া দায়িত্বরত অন্য পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার না করার নির্দেশ


বাংলাভাষী ডেস্ক

ঢাকা মহানগরে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার করার বিষয়ে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব কথা বলা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে— ঢাকা মহানগর পুলিশের সদস্যরা দায়িত্ব পালনের সময়ে মোবাইল ব্রাউজ করার ফলে তাদের সতর্ক নজরদারি ও কাজ ব্যাহত হচ্ছে। ফলে পুলিশ দৃশ্যমান থাকা সত্ত্বেও নিজেদের ও জনসাধারণের নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না।