রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
বাংলাভাষী ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, রাত ১০টা ৫৫ মিনিটের দিকে দুষ্কৃতিকারীরা একটি মোটরসাইকেল থেকে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকে।
এ ঘটনায় দুজন আহতের ঘটনা ঘটে এবং দুর্বত্তদের শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে রমনা থানা-পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে। অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।


